এস, এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর পাংশায় জাটকা সংরক্ষনে বিশেষ অভিযানে দুই মামলায় অর্থদন্ড।
জাটকা সংরক্ষন সপ্তাহের মধ্যে জাটকা ইলিশ সংগ্রহ, সংরক্ষন, পরিবহন, ক্রয়-বিক্রয় অপরাধ।
এ বছর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল ছিল জাটকা সংরক্ষন সপ্তাহ। পাংশা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী পাংশা বাজারে জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় এর অপরাধে মোবাইল কোট পরিচালনা করেন।
২ টি মামলায় ৪ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোট পরিচালনায় সহায়তা করেন পাংশা মডেল থানা পুলিশ।