ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

কুষ্টিয়া খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে আহত ১০ঃ

সজল রায় খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ১০ জন আহত হয়েছে। এছাড়া বাড়িঘর ভাংচুরসহ ১৩ টি বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৮/৪/২০২১ইং) দিবাগত রাতে ও বৃহস্পতিবার সকালে হামলা চলাকালীন পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছেন বলে জানা য়ায়।

এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাতে উপজেলার কোমরভোগ গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য জাবেদ আলী ও ওসমানপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী নয়নের লোকদের মধ্যে বাকবিতান্ডা হয় এবং এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা চালায়। পরে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফায় আবারও হামলা চলে। হামলায় দুই পক্ষের নারী পুরুষ ও শিশুসহ ১০ জন আহত হয়। তাদের মধ্যে শাজাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্যান্যরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তারা আরো জানান দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৩ টি বাড়ি ও দোকান ভাংচুর ও লুটপাট করেছে উভয়পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাতেই ২ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি অভিযানে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনা স্থলে ২ প্লাটুন পুলিশ মোতায়েন আছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মালা হয়েছে এবং আটককৃতদের কোটে চালান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর