ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Headline Bullet দর্শনায় কেক কেটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন Headline Bullet কুষ্টিয়ার মজমপুরে বোমা বিস্ফোরণে আহত দুই Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজাসহ আটক ১ Headline Bullet জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ Headline Bullet ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস

Oplus_131072

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


     এই বিভাগের আরো খবর