ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের

Oplus_131072

ফরিদপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার নেতৃবৃন্দ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. আনিসুর রহমান চৌধুরী শাখার ক্লিনিকের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন। এ সময় শাখার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আলোচনাকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এফপিএবি ফরিদপুর শাখার ক্লিনিকের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন ‌। এ সময় ‌ এফ পি,এ,বি র কর্মকর্তারা কর্মচারীবৃন্দ ‌ অনুষ্ঠানে ‌উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর