ভারতের রাজস্থানে প্রেমিকের আপত্তির জেরে প্রথম স্বামীর ঘরে জন্ম নেওয়া ১৩ বছর বয়সী যমজ দুই ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের তদন্ত শুরুর ছয় ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে ওই নারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।