ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই Headline Bullet চার বছর পর খুললো মালেশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য Headline Bullet নরসীংদীতে কাকীকে একাধিকবার ধর্ষন মামলায় ভাতীজা আটক Headline Bullet কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ Headline Bullet মিজানুরের ব্যবসায়িক বিরোধের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই Headline Bullet কুষ্টিয়ায় দূর্গাপুজা আগের চেয়েও এবার উৎসব মুখর হবে,ডিসি Headline Bullet কুষ্টিয়ায় শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ Headline Bullet দামুড়হুদায় পাওয়ার টিলারের স্টিয়ারিং ভেঙে দুর্ঘটনা: কাঁদিপুর গ্রামের শ্রমিকরা অক্ষত Headline Bullet কুষ্টিয়া ভারতীয় সীমান্তে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার Headline Bullet তামিল জয়ের পরে বাংলা জয়ে ভোটে লড়বেন বিজয়

মিজানুরের ব্যবসায়িক বিরোধের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই

Oplus_131072

রাজধানীর মাটিকাটায় নিউগিনি আবাসনে হামলা মামলার ঘটনায় মিজানুর রহমান গ্রেপ্তার ইস্যুতে বিবৃতি দিয়েছেন তার শ্বশুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. আব্দুল গফুর।
বিষয়টি মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধ এবং ওই হামলা বা ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে বিবৃতিতে লিখেছেন তিনি। এমপি মো. আব্দুল গফুর বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়টি তার সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এই ঘটনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে, মিজানুর রহমানের এই ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।’

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় মিজানুর রহমান কীভাবে জড়ালেন সেই ব্যাখ্যাও দেন আব্দুল গফুর:
তিনি বলেন, ‘প্রকৃত ঘটনা সম্পূর্ণরূপে একটি ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে। মিজানুর রহমানের সঙ্গে ‘নিউগিনি প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুর রহমানের পাওনা টাকা দীর্ঘদিন ধরে বকেয়া ছিল এবং তিনি আইনানুগভাবে তা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা টাকা পরিশোধ না করার জন্য নানা কৌশল অবলম্বন করেন। একপর্যায়ে পাওনা টাকা আদায়ের জন্য মিজানুর রহমান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলা দায়ের করেন।’
জামায়াতের এই এমপি বলেন, ‘ওই মামলার প্রেক্ষিতে ‘নিউগিনি প্রোপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম বাধ্য হয়ে মিজানুর রহমানকে পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। তবে অবশিষ্ট পাওনা পরিশোধ না করার উদ্দেশ্যে পরবর্তীতে সাইফুল ইসলাম পাল্টা একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে যায়। প্রকৃত বিষয় হলো সম্প্রতি সংঘটিত ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে আমার জানা মতে মিজানুর রহমানের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না এবং নেই। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ‘নিউগিনি প্রোপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে একটি সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন বলে আমি মনে করি। এখানে আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরতে চাই—মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। অথচ সম্পূর্ণ ব্যক্তিগত একটি ঘটনাকে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের একটি অপকৌশল ছাড়া আর কিছু নয়।’
গত ২৬ সেপ্টেম্বর রাতে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’ এর প্রকল্প এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়েন তারা। পাশাপাশি রামদা ও লাঠিসোটা নিয়ে ভাঙচুর করা হয়। হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।
অভিযোগ অনুযায়ী, নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়া হয়। এসময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। ওই মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা ঢাকার ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা (হলি অ্যাপার্টমেন্ট লিমিটেড) এলাকায়। মিজানুর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. আব্দুল গফুরের জামাতা।


     এই বিভাগের আরো খবর