ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক

দর্শনা রেলবাজারে মোবাইল চুরির অভিযোগে নারী গ্রেফতার

দর্শনা রেলবাজারের একটি মোবাইল শোরুম থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক নারীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে দর্শনা রেলবাজারে রজমান আলীর মোবাইল শোরুম থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ১০ জুন দুপুর দেড়টার দিকে ওই এলাকা থেকে অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী রেশমা বেগম ওরফে চম্পা (৪৩) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর