ঢাকা, শুক্রবার, ৫ জুন, ২০২৬ ()

১২ বছরের কিশোরী নিপিড়নের ঘটনায় আটক এক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) উত্তর ইয়ারিংছড়ি গ্রামে ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর বাবা ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে লংগদু জোন কমান্ডারের দিকনির্দেশনায় ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করেন। স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের কাছ থেকে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে সেনাবাহিনী। পরে গতকাল রাত আটটার দিকে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লংগদু থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিকে আজ আদালতে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


     এই বিভাগের আরো খবর