ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সীমান্তে ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় ডিবির অভিযানে অনলাইনে জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার Headline Bullet চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের শিশু ধর্ষন মামলার আসামি গ্রেফতার Headline Bullet চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারে বেড়েই চলেছে চুরির ঘটনা Headline Bullet মাজার আঘাতের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি Headline Bullet কুষ্টিয়ার খোকসা থানার ওসির কঠোর হুশিয়ারি Headline Bullet কুষ্টিয়াশ গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় মাছ উদ রুমী সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২ Headline Bullet খালের তীব্র ও বিপজ্জনক স্রোত থেকেশিশুর প্রাণ বাঁচিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের শিশু ধর্ষন মামলার আসামি গ্রেফতার

Oplus_131072

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় আফরিন আক্তার নামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি ফয়সালকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল নরসিংদীর রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের টংক পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনার পর ২৯ মার্চ হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি ছিল ফয়সাল।

হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ জানান, ফয়সাল নরসিংদী পালিয়ে গেলে গোপন তথ্যের ভিত্তিতে মানিকছড়ির গহিন জঙ্গলে ও কুমিল্লাতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। অবশেষে নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে প্রাপ্ত অন্য আসামিকে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতার ফয়সাল জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৬ মার্চ ফয়সাল হাটহাজারীর আমান বাজার এলাকায় আল আমিন নামে এক ব্যক্তির তুলার গুদামের ভিতরে আফরিন আক্তারকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামির বন্ধুও তাকে পুনরায় ধর্ষণ করতে চাইলে আফরিন চিৎকার করার চেষ্টা করে। এতে ফয়সাল ও তার বন্ধু মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। এসময় ফয়সাল ধারালো ছুরি ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে তার মুখমন্ডল বিকৃত করে ফেলে এবং বাম চোখ উপড়ে ফেলে। পরে আফরিনের লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে। আফরিনের পরিবার তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে আসামি নিজেও তাদের সাথে খোঁজার ভান করে। একপর্যায়ে খাগড়াছড়ির মানিকছড়ির গহিন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। সেখানে প্রায় দেড় মাস অবস্থান করে কিছুদিন আগে কুমিল্লা পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর