ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে গাঁজাসহ আটক এক Headline Bullet ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  Headline Bullet ঝিনাইদহে ৩০ লক্ষ টাকাসহ ৩ ছিনতাইকারি গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে বিনামূল্যে প্রবেশ এবং সাঁতারের ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর যোগদান Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে মাদক ও ছিনতাইকারী আটক Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডলসহ আটক ২ Headline Bullet কান চলচ্চিত্র উৎসব শুরু Headline Bullet পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরতলা এলাকায় র‍্যাব-৯ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল কাদির, আব্দুর রহিম, আব্দুর রহমান প্রকাশ, নূরে আলম ও সানোয়ারা বেগম।সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৯-এর অধিনায়ক মো. নুরুন্নবী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত ও তার অন্যতম সহযোগী আব্দুল হালিম পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এর আগে গত সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন র‍্যাব-৯-এর তিন গোয়েন্দা সদস্য। র‍্যাব জানায়, শফিক ডাকাত বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় এবং আটকে রেখে ব্যাপক মারধর করে। এ সময় এক র‍্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে র‍্যাবের অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর