ঢাকা, রবিবার, ১০ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পুলিশ কোন দলের হয়ে নাহ চলবে আইন অনুযায়ী Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফুয়াদ শামীম Headline Bullet কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প Headline Bullet কুষ্টিয়ায় ৭০ গ্রাম হেরোইনসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গায় জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে আটক ২ Headline Bullet যশোর চৌগাছায় বিশেষ অভিযানে ৫০ পিছইয়াবা ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র জয়ন্তীর ২ য় দিনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে মাদকের আসামি ছাড়াতে গিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা থানা হেফাজতে Headline Bullet চুয়াডাঙ্গায় মরদেহ উদ্ধার

শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার এক

Oplus_131072

নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে ওই ইমামকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

এর আগে শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ভুক্তভোগী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন আমিনুল। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তাকে যৌন নিপীড়ন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় তারা। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। এ ঘটনায় করা মামলা আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালত প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর