ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে দোকানে সিলগালা

Oplus_131072


জীবননগর পৌর এলাকায় মাংস বিক্রির দোকানে প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল। অভিযানে পঁচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী(৪০) নামের এক ব্যবসায়ীর দোকান সিলগালা করে দেওয়া হয়। পরে পঁচা মাংস জনসমুক্ষে নষ্ট করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার পুত্র। অভিযানের খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে যায়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল মিয়া ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা জীবননগর ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করেন
ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। সেখানে পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস নষ্ট করে দেওয়া হয়েছে। সেই সাথে অন্যন্য মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়।


     এই বিভাগের আরো খবর