মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে সমাজ, বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম। মাদক নির্মূলে সরকারের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে দেশব্যাপী কঠোর অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ০৬ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে ০৭ মে ২০২৬ ইং তারিখ দুপুর ১২:০০টা হতে ১২:৩০টা পর্যন্ত কুষ্টিয়া সদর থানাধীন লালনের মাঠ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়—
অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিদর্শক খবির আহমেদ, উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন এবং মোঃ আসিফুজ্জামান। তাদের তৎপরতা ও সাহসী অভিযানের ফলে মাদকসহ আসামিদের আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার জনাব মোঃ জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামিদের ১৫ দিন, ১ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০/- ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন বলেন,
“মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।”
অভিযানের বিষয়ে পরিদর্শক খবির আহমেদ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা মাদকসহ অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”