জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলাম অফিসার ও ফোর্সসহ ইং- ০৪/০৫/২০২৬ তারিখ কোতোয়ালী থানা এলাকায় নিউমার্কেট বেলতলা মোড়ে অবস্থানকালে জানতে পারে যে, কোতোয়ালী থানাধীন টিচার্স ট্রেনিং কলেজের সামনে পাকা রাস্তার উপরে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বেলা ১৩:১৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে উপস্থিত হলে ডিবি জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে অফিসার ফোর্স এর সহায়তায় মো: রাসেল হোসেন (৩৭)কে আটক করে। দৌড়ে পালানোর কারণ জিজ্ঞাসা করলে উক্ত ব্যক্তি স্বীকার করে যে তার কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে এবং সে তার নিজ পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বের করে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মো: রাসেল হোসেন (৩৭)
পিতা- মোঃ শহিদুল ইসলাম
সাং- জেল রোড বেলতলা,কিসমত নওয়াপাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর।
উদ্ধার-
১। ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা।