ঢাকা, রবিবার, ৮ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির চেতনায় এক অবিনাশী স্পন্দন Headline Bullet কক্সবাজারে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা Headline Bullet প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের শুরু Headline Bullet ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ Headline Bullet  হরমুজ প্রণালি ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে Headline Bullet দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অবশেষে মুখ খুললেন  Headline Bullet টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত। তা মানতে আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের Headline Bullet মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান Headline Bullet স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা Headline Bullet সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

নাটোরের সিংড়ায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে

এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. আশরাফুল ইসলাম (কালিগঞ্জ ফাঁড়ি), এসআই বিপ্লব কুমার রায় (কালিগঞ্জ ফাঁড়ি) এবং এসআই মো. নেজাম ইসলাম (সিংড়া থানা)। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে ও দুইজন পুলিশকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মাড়াই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় গাড়িটি উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুর কাগজপত্র থানায় জমা দিয়ে দাফন সম্পন্ন করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন।

পরে সিংড়া থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম ও আ.ব.ম আব্দুন নূর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিংড়া থানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ থেলকুড় গ্রামে যায়। সেখানে প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম সম্পন্ন করতে তথ্য সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনার মূল উস্কানিদাতাকে শনাক্তের কাজ চলমান এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর