ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

ইমপালস হাসপাতাল লিমিটেড এবং বিআরবি হাসপাতাল লিমিটেডএর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট -করোনায় নিজ হাসপাতালেই চির বিদায় ডা. মহসিন কবিরের

bbccrimenews:-ইমপালস হাসপাতাল লিমিটেড এবং বিআরবি হাসপাতাল লিমিটেড-এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, দেশের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি অ্যান্ড ইন্টারভেনশনিস্ট ডা. মহসিন কবির আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনা সংক্রমণে আজ বুধবার (১ জুলাই) ভোর ৪টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইমপালস হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কভিড-১৯ আক্রান্ত হয় সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত রোগী দেখতেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচলনা করতেন তিনি।

এর আগে বারডেম হাসপাতালের কনসালটেন্ট ছিলেন ডা. মহসিন কবির। প্রায় দুই বছর আগে তাঁর কিডনি সম্পূর্ণ বিকল হলে ভারতে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়। এর পরও তাৎক্ষণিক কিডনি ফেইলিওর হওয়ায় গত দুই বছর ধরে তিনি নিয়মিত হেমোডায়ালাইসিস নিতেন।

ডা. মহসিন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের আজীবন সদস্য ছিলেন। ট্রেজারার পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ভাইরাল হেপাটাইটিস বিষয়ে দেশব্যাপী গণসচেতনতা কার্যক্রমে তিনি ব্যাপক অংশগ্রহণ করেন।

ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী কালের কণ্ঠকে বলেন, ডা. মহসিন কবির অত্যন্ত জনপ্রিয় ও গুণী চিকিৎসক ছিলেন। রোগীদের সঙ্গে তাঁর ব্যবহার ছিল অমায়িক। হেপাটাইটিস বি এবং সি অথবা ভাইরাল হেপাটাইটিস বিষয়ে মানুষকে সচেতনতা কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।


     এই বিভাগের আরো খবর