ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ

চট্টগ্রামের পটিয়ায় গলাটিপে আপন দুই মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে পিতা

bbccrimenews:-চট্টগ্রামের পটিয়ায় গলাটিপে আপন দুই মেয়েকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে পিতা। ওই পিতার নাম মোখেন্দু বড়ুয়া। তার আদিবাড়ী লোহাগাড়ার পদুয়া হলে ও দীর্ঘদিন যাবৎ মেয়েদের নিয়ে শ্বশুরালয়ে থাকেন।

ঘটনাটি ঘটে আজ বুধবার ভোররাতে উপজেলার ভান্ডারগাঁও গ্রামে।

নিহত দুই বোন হচ্ছে টুকু বড়ুয়া (২৪) ও নিশু বগুয়া (১১)। টুকু বড়ুয়া ৮ম শ্রণী ও নিশু বড়ুয়া স্থানীয় বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ভান্ডারগাঁও গ্রামে মেয়ে দুইটির নানার বাড়ী। সেখানেই পাষণ্ড পিতা মোখেন্দু বড়ুয়া তার দুই মেয়েকে গলাটিপে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করে। খবর নিয়ে জানা যায়, ৫ বছর পূর্বেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়ে দুইটির মা মারা যান। এরপর থেকে তারা নানার বাড়ীতে থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।

পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা বিকাশ দাশ হিরো জানান, প্রাথমিকভাবে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ময়না তদন্ত রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি)  মো. বোরহান উদ্দিন জানান, পুলিশ প্রকৃত ক্লু উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। তবে অজ্ঞান অবস্থায় পিতা মোখেন্দু বড়ুয়াকে আটক করা হয়েছে। হতাশা থেকে এ ঘটনার সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর