bbccrimnews”:-আমার বাবা অধ্যাপক আবু সাঈদ যার আদর্শ যার নীতির কথা পাবনাবাসী অবগত , পাবনায় আমাকে বলতে হয়না আমি কার মেয়ে , আমি শুরু করতে গেলে শুনতে হয় আমাদের বলতে হবে না আপনি /তুমি স্যার এর মেয়ে … কখন পাবনা ছেড়ে কোথাও যাননি উনি ,খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন পাবনায় ,আসল বাড়ি গ্রেটার পাবনা বর্তমান সিরাজগঞ্জের উল্লাপাড়া য় এক সম্ভ্রান্ত পরিবারে , আমি গর্বিত এমন একজন পিতার সন্তান মুক্তিযুদ্ধে যাকে দাড় করিয়েছিল মৃত্যুর লাইনে সেদিনের মত উনি বেচে গিয়েছিলেন , বিকেল ৪ টায় পাকিস্তানি সেনাবাহিনীর শিফট বদল হওয়াতে ,এসব বাবার কাছে শুনেছি , সেটা ছিল এম এম কলেজ যশোর আজ এই দিনে আমি ছিলাম না দেশে ,জানতে পেরেছিলাম আমার বাবার অসুস্থ হওয়ার কথা কিন্তু নিরুপায় সন্তান আসতে পারি নাই উনার শেষ সময়ে,দেখতে পারি নাই প্রিয় মুখ খানা , কখন কাউকে অসুস্থতার কথা বলে বিরক্ত করতে চাইতেন না , দুরে থাকলে খুব জোরে হেসে বলতেন আ মি ভাল আছি চিন্তা করোনা, ধার্মিক দার্শনিক খুব কম হয় কিন্তু উনি ছিলেন একজন ধামিক যিনি পবিত্র কোরআন শরিফ পড়ে অনুবাদ করতে পারতেন ,নেয়ামুল কোরআন মুখস্ত ছিল , বুদ্ধ দর্শন মানতেন ,কোরবানির সময়ে বেশি বাইরে যেতেন না কষ্ট পেতেন ,সকালে নামাজ পরে BBCশুনতেন তারপর শুরু হতো ফিরোজা বেগম ,সতিনাথ ,মাহামুদুন্নবি ,গান শুনতেন ,তারপর নিজের গলায় গাইতেন নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল ,ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল , অসময়য়ে আম্মা চলে যাওয়ার পর খুব গান গাইতেন ,অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায় মিছেই তাকে শিকল দিলাম রাঙা দুটি পায় , অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী ,যতো গুণগান হএ চিরমহান তোমার তোমার ই অন্তর যামী … সুরা ফাতিহার বাংলা অনুবাদ উনি ই আমাকে শিখিয়েছিলেন আজ উনার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নাই …আব্বা তুমি ভাল থেক অনেক ভাল থেক আম্মা কে নিয়ে বেলি ,যূথী আর মাধবীলতার ছায়ায় শান্তির গান রচনা করো।মহান আল্লাহ তোমাদের খুব ভাল রাখবে আমি জানি ,আমার বিশ্বাস।

লেখিকা: অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি সাবেক ট্রেজারার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বার এসোসিয়েশন ও সভাপতি, রুলা।