ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

মেহেরপুরে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নটায় শহীদ সামসুজ্জোহা পার্কে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সবুজ-সতিশ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় সবুজ-সতিশ জুটি ও উদয়-কমল জুটিকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় জিতেন্দ্র নাথ, অনন্তত হালদার, মাসুদ করিম ধলশ, আব্দুর রব, নিরা হালদার, একে আজাদ টিটু, শফিউল আলম প্রমূখ।

নিশান সাবেরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার কামাল হোসেন । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আল মামুন, সৈয়দ আব্দুল্লাহ আল বাপ্পি, জেলা কোর্স হাসানুজ্জামান হিলন প্রমূখ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টে বিজয়ী দলকে ১৫ হাজার টাকা এবং রানারআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর