ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক অনুষ্ঠান সমাপ্ত Headline Bullet নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ায় বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা Headline Bullet ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষে বিএনপির ৫০ নেতা কর্মী আহত Headline Bullet কুমিল্লায় শিক্ষকের গলিত লাশ উদ্ধার Headline Bullet ভয়ে কাঁপছে তেহারান Headline Bullet ইরানের ভয়ে মানসিক চাপে ইজরায়েল সাধারণ জনগন Headline Bullet মাদক তৈরির সরঞ্জামসহ তরুণী আটক Headline Bullet বিএনপি জামায়াত সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু Headline Bullet শহর ছেড়ে বাড়ির পথে অনেকে Headline Bullet একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব গ্রহণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল–আকসা মসজিদের দুয়ার বন্ধ

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে মুসলিম বিশ্বের এই আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরোনো শহর এবং এর উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞা ‘আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা, উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’।বিবৃতিতে ইসলায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল–আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এ আট মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেই সঙ্গে জেরুজালেমের পুরোনো শহরে যাতায়াতে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে যেকোনো বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে।

বিদ্যমান ‘আইন লঙ্ঘনের’ বিষয়গুলো বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন আট পররাষ্ট্রমন্ত্রী।

মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে চলা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ‘নিরাপত্তার’ স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছি দেশটি।


     এই বিভাগের আরো খবর