ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()

বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক অনুষ্ঠান সমাপ্ত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি( প্যাগোডা) অভিষেক অনুষ্ঠান দুই দিনব্যাপী সমাপ্ত হয়েছে।সওদাগর পাড়া বৌদ্ধ বিহারে ১৩-১৪ মার্চ শুক্র ও শনিবার যথাযথ ধর্মীয় মর্যাদা দানোৎসব বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল গ্রহন,বৌদ্ধ পূজা,পুষ্প পূজা, প্রদীপ পূজা, অষ্টউপকরন সহ সংঘদান ।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে শুভ দানোৎসব ধর্মদেশনা দান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের,


অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের,উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু,উ চুরিয়া ভিক্ষু প্রমূখ।উক্ত ধর্মীয় অনুষ্ঠানের সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার মি:খেনথয়শে,ডাঃ মি:তেনমং, অতিরিক্ত সচিব মিসেস খেন চান, মিসেস এয়েনচিং, অডিট অ্যান্ড একান্টস অফিসার মি:মংমংছান, সমাজ সেবক মি:উচোওয়েন,সমাজসেবক মি:নোচাউ মাস্টার, সমাজসেবক মি: তেমং নানট,সমাজসেবক মি:বালেন সে এবং পাড়ার দায়ক -দায়িকা গন । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি: মংথিন জো। অনুষ্ঠানের চার শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।### তাং১৪-০৩-২০২৬ইং
বরগুনা প্রতিনিধি
০১৭১৬৩১৩১২৭


     এই বিভাগের আরো খবর