ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামৗ ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

আজ বুধবার সম্মেলনস্থলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার দৃশ্য দেখা যায়। সম্মেলনকে ঘিরে গত বেশ কিছুদিন যাবত ক্ষমতাসীন আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের সম্মেলন ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক এ সম্মেলনে সারাদেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হবে।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে মুজিববর্ষের কাউন্টডাউন। মুজিববর্ষকে সামনে রেখে ২১তম সম্মেলন শেষে নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে সবার মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আলোচনা ও কানাঘোষা চলছে। ২০২১ সালের ১৭ মার্চ থেকে পালিত হবে মুজিববর্ষ।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০ ডিসেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করা হবে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে সম্মেলন উপলক্ষে আকর্ষণীয় রূপে সাজানো হচ্ছে। মূল মঞ্চটি দলীয় নির্বাচনী প্রতীক নৌকার আদলে করা হয়েছে। এতে ফুটিয়ে তোলা হচ্ছে পদ্মার বুকে ৪০টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু। গেট দিয়ে প্রবেশ করতেই একদিকে চোখে পড়ে বঙ্গবন্ধুর বিশাল আকারের ছবি, তাতে লেখা রয়েছে ‘A POET OF POLITICS’, আরেক দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তাতে লেখা রয়েছে ‘THE PRIME MOVER IN THE CHANGE’।

উদ্যানের ভেতর বেশ কয়েকটি স্থানে দলীয় প্রতীক বিশাল আকারের নৌকা সাজানো হয়েছে। ১৯৪৯ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের নানা সাফল্য ও চড়াই উৎরাইয়ের খবর চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে সম্মেলন এলাকায়।


     এই বিভাগের আরো খবর