ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

মির্জা ফখরুলসহ বিএনপির ২৩ নেতার আগাম জামিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ২৩ নেতাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার পৃথক পৃথক আদেশে বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন।

গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় এ জামিন দেন আদালত। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন, ব্যারিস্টার মাহবুব শফিক, এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফর ও নিপুন রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন ও হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, ঢাকা জেলা বিএনপির খন্দকার আবু আশফাক, কাজী আবুল বাশার, মুক্তিযোদ্ধা দলের ইসতিয়াক আজিজ উলফাত, আব্দুল হান্নান ও মুন্সী বজলুল বাসেত আঞ্জু।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে আইনজীবীদের হট্টগোল হয়। এ ছাড়া জামিন আবদেনের ওপর ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এ অবস্থায় গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পৃথক দুটি মামলা করে শাহবাগ থানা পুলিশ। এ মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর