ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো হুমকি নেই :আসাদুজ্জামান খান কামাল

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে এ রাতে যাতে কোনো ধরনের বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিকসহ ক্যাব সদস্যরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতে ক্র্যাবের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী এরই মধ্যে তথ্য সংগ্রহ করেছে। তবে, থার্টি ফার্স্ট রাতে রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের আলোর দিশারী উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্র্যাব সংগঠনের সদস্যদের নিজেদের মধ্যকার ইউনিটি ও ভ্রাতৃত্ববোধ দেখে আমি মুগ্ধ। এ সময় ক্যাব সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামী অর্থবছরে ক্র্যাবের কল্যাণ ফান্ডে ব্যয় করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা বাজেট রাখার আহ্বান জানান।

ডিজি র‌্যাব বেনজীর আহমেদ বলেন, গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।

তিনি বলেন, ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে (র‌্যাব)।

তিনি বলেন, এ ধরনের দিবস কিংবা অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে ফেক নিউজ, মিথ্যা খবর ও গুজব ছড়ানো হয়। সম্মানহানিকর তথ্য প্রচার হয়। এসব মনিটরিং করা হবে।

র‌্যাব ডিজি বলেন, আমরা উৎসব উদযাপন করব, আনন্দ করব, কিন্তু এই উদযাপন যেন অন্য কারও বিরক্তির কারণ না হয়ে যায়। সে দিকটি সবাইকে খেয়াল রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর