ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সরকারের চ্যালেঞ্জ- সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আওয়ামী লীগের চ্যালেঞ্জ।

আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে। এটা জেনেও তারা অভিযোগ করছে।

কাদের বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে বলে জানান তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফ্ফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব) মুহম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর