ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের

‘খালেদার মামলা দুর্নীতির, সরকারের কিছু করার নেই’ – ওবায়দুল কাদের

‘খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। এটা আদালতের এখতিয়ার। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’ 

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। তাঁর জামিন আদালতের বিষয়। শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে উল্লেখ করেন তিনি।

চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শুদ্ধি অভিযান চলছে, তৃণমূলেও তা অব্যাহত থাকবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে। সারা দেশের দুর্নীতিবাজদের তালিকাও তাঁরা করেছেন। তালিকা ধরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে তাঁর জামিন আবেদন খারিজ করেন আপিল বেঞ্চ।


     এই বিভাগের আরো খবর