ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

শিশু অপহরণ, মামলা নিচ্ছে না পুলিশ

bbccrimenews”:-বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকায় সুরমা আক্তার (১২) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে। সুরমা এমএস ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। তবে শিবগঞ্জ থানায় অপহৃত শিশুটির বাবা অভিযোগ দিলেও তা এখনো গ্রহণ হয়নি বলে দাবি করেছেন পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের সোবাহান আলীর মেয়ে বিদ্যালয়ে যাতায়াতকালে বেশ কিছুদিন ধরে আলামিন নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করেছিল। এ ঘটনা মেয়েটি তাঁর বাবাকে জানালে তাঁর বাবা আলামিনের পরিবারকে জানায়। এসময় তিনি তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের জ্যাঠা বাড়িতে যাওয়ার পথে আলামিন মেয়েকে জোর করে তুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় তিন জনকে আসামি করে অভিযোগ করেন মেয়ের বাবা। তবে এখনো অভিযোগটি মামলা হিসেবে পুলিশ গ্রহণ করেনি বলে দাবি করেছেন ভূক্তভোগির পরিবার।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ইতিমধ্যে অভিযোগটি হাতে পেয়েছি। চারদিকে খোঁজাখুঁজি চলছে। তবে এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারিনি। আশা করছি, অল্প সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেব।


     এই বিভাগের আরো খবর