“জরুরী বিদ্যুৎ” লেখা ট্যাগ লাগিয়ে রাস্তায় চলছে একটি সাদা মিনি পিকআপ। পিক-আপের পিছনে আবার বৈদ্যুতিক ট্রান্সফর্মার। সাধারণ ভাবে এটা বিদ্যুৎ বিভাগের গাড়ি বলেই মনে হবে। তবে, এসব বেশভুসার সবকিছুই নকল। মূলত মাদক বহনের জন্য এমন কৌশল তৈরী করা হয়ছে ।

র্যাব-১২ এর গোয়েন্দা টিমের কাছে তথ্য আসে, উত্তরবঙ্গ থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসছে ঢাকার দিকে। সে অনুযায়ী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২০) দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় হাজির র্যাব-১২ এর অপারেশন টিম বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। শুরু হয় গাড়ি তল্লাশী। একপর্যায়ে “জরুরী বিদ্যুৎ” লেখা পিকআপটি থামালে কিছুটা ইতস্তত এর ড্রাইভার।

বিদ্যুৎ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না ড্রাইভার ও সহকারী। শুরু হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে স্বীকার করে সব। তাদের দেয়া তথ্য মতে পিকআপে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ভিতর থেকে উদ্ধার করা হয় ৫২০ বোতল ফেন্সিডিল
