ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

ভার্চুয়াল আদালতে ৪৪ হাজার আসামির জামিন-

bbccrimenews:-দেশের সব আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে ৩০ কার্যদিবসে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। এ সময়ে মোট ৮৪ হাজার ৬৫৭টি আবেদনের শুনানি নিয়ে এসব আসামিদের জামিন দেয়া হয়েছে। শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে, গত ৯ মে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহামুদ হোসেন।

ওইদিনই নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়।

পরে ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসের একটি বিবরণীতে দেখা যায়, ১২ মে ১৪৪, ১৩ মে ১০১৩, ১৪ মে ১৮২১, ১৭ মে ৩৪৪৭, ১৮ মে ৩৬৩৩, ১৯ মে ৪০৪২, ২০ মে ৪৪৮৪, ২৭ মে ৮৭৬, ২৮ মে ১৪৪৭, ৩১ মে- ৪ জুন ৬৫৪২,৭ জুন-১১ জুন ৫৬৭৫, ১৪ জুন-১৮ জুন ৬০৪৭, ২১ জুন -২৫ জুন পর্যন্ত ৫৬০০ জন আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেয়া হয়েছে।

এর মধ্যে, দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়।

সর্বশেষ গত ১৬ মে দেয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে সরকার ৩০ মে পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত ভার্চুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে বলে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর