ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()

বেনাপোল সীমান্তে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সিলিং ফ্যানের পাখায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শুক্রবার ( ২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- ভবারবেড় গ্রামের শাহিন হোসেন (৪২) ও তার স্ত্রী ছায়রা খাতুন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভবারবেড় গ্রামের শাহিন ও ছায়রা নামের একমাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক এনে তাদের বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের বাড়িতে সিলিং ফ্যানের পাখায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


     এই বিভাগের আরো খবর