আজ (শনিবার) বিকেলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। সভা শেষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কার্যক্রম আরো বাড়াতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুষ্টিয়া সদর উপজেলা ও কুষ্টিয়া শহর শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল ও সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল এই কমিটি অনুমোদন দেন। এতে কুষ্টিয়া সদর উপজেলায় শাখায় সাংবাদিক অাবু মনি সাকলায়েন এলিনকে সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব লাল্টু রহমানকে সাধারন সম্পাদক করে ৫ সদস্যের অাংশিক কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কায়সার হোসেন সোহেল সিনিয়র সহ-সভাপতি, মিঠুন কৃষ্ণ শীল যুগ্ন সাধারন সম্পাদক, তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক।
শহর শাখায় সমাজ সেবক মাহফুজ্জামান তিতাসকে সভাপতি, সাংবাদিক এমদাদুল হক মিলনকে সাধারন সম্পাদক করে ৫ সদস্যদের অাংশিক কমিটি ঘোষনা করা হয়।শহর শাখার অন্যান্য সদস্যরা হলেন অাব্দুল বারেক সিনিয়র সহ-সভাপতি, জাহিদ হাসান যুগ্ন সাধারন সম্পাদক,রজনীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
উক্ত সভায় অারও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় মানবাধিক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রাব্বি অালামিন, সাংগঠনিক সম্পাদক অনজন শুভসহ জেলা শাখার অন্যান্য সদস্য বৃন্দ।