ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও bbccrimenews এর প্রধান উপদেষ্টা আরিফুর রহমান সুমনকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ Headline Bullet দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতভিটায় হামলা ও বড় ভাইকে কুপিয়ে জখম Headline Bullet ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ Headline Bullet দর্শনা শান্তিনগর থেকে দুই পিস ইয়াবাসহ ১৭ বছরের (সীমান্ত) নামক বালককে আটক করেছে স্থানীয় জনতা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় ১২০০ বোতল এ্যলকোহলসহ আটক এক Headline Bullet কুষ্টিয়ায় শিশু বালাৎকারের অভিযোগে সুজাউদ্দিন নামে গ্রেফতার এক Headline Bullet কুষ্টিয়া মিরপুরে র‌্যাব-১২ এর অভিযানে ৬৯ পিছ টাপেন্টাডলসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আদালতে ভুয়া আইনজীবী আটক, প্রতারণার অভিযোগে ধরা পড়ল ২ জন Headline Bullet ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার এক

Oplus_131072


ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার এবং এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।
আজ শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার ২ নং কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা।
র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।


     এই বিভাগের আরো খবর