ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে স্বাক্ষরতা দিবস অনুষ্ঠিত হয়।
“কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখান-শেখানো কৌশল এবং শিবিদদের ভূমিকা” প্রতিপাদ্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক জনাব আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনোয়ারা বেগম প্রমূখ। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।