ইং- ০১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩ঃ১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ)/ মোঃ কামরুজ্জামান সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের ষষ্ঠিতলাস্থ জনৈক রবিন্দ্রনাথ রাহার বাড়ী নং-৭৩১/২ এর বসতবাড়ীর ৩য় তলার পূর্ব পার্শ্বের ভাড়াটিয়া বাসায় কতিপয় দুস্কৃতিকারী অপরাধ সংগঠনের লক্ষ্যে অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বাড়ীর মালিক, নিচতলার ভাড়াটিয়া ও আশপাশের গন্যমান্য ব্যক্তি বর্গকে সাথে নিয়ে দরজা খোলার জন্য নক করে। তখন রুমের ভিতর হতে একজন ব্যক্তি ঘরের দরজা খোলে এবং নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেয়। তখন বাড়ীর মালিকসহ ঘরের ভিতরে প্রবেশ করে আরো ০২(দুই) জনকে দেখতে পেয়ে তাদের নাম ঠিকানা জানতে চাইলে মোঃ উজ্জল হোসেন(৩০), মোঃ আনারুল ইসলাম (৩২) ও মোঃ তোফাজ্জেল হোসেন (৩০) তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং প্রত্যেকে নিজেদেরকে বিজিবির সদস্য বলে পরিচয় দেয়। তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা দেখাতে অপরাগতা প্রকাশ করে এবং তর্ক বিতর্ক করে উচ্চস্বরে কথা বলতে থাকে। তাদের কথাবার্তা ও আচার আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে তারা বিজিবির সদস্য না কিন্তু তারা বিজিবির সরকারী পোষাক পরে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজ করে থাকে। তল্লাশীকালে মোঃ উজ্জ্বল হোসেনের শয়ন কক্ষের খাটের নিচ হতে একটা প্লাষ্টিকের সাদা বস্তার মধ্য থেকে ০১(এক) সেট বিজিবির সরকারী পোষাক, ০২(দুই) টি ষ্টিলের তৈরী হাতকড়া, ০২ (দুই) টি কালো রং এর ওয়ারলেস সেট,০১(এক) টি ষ্টিলের চাইনিজ কুড়াল, ০২ (এক) টি ষ্টিলের কাটারি, ০১ (এক) টি লোহা কাটার (গেন্ডার মেশিন), ০১ (এক) টি তালা কাটার মেশিন, ০১ (এক) টি লাল রং হেকচো ব্লেড, ০১ (এক) টি তালা কাটার, ০১ (এক) টি নোস প্লাস জব্দ করা হয়।
মোঃ উজ্জল হোসেন(৩০) এর বিরুদ্ধে পূর্বে ০৫ টি মামলা ও মোঃ তোফাজ্জেল হোসেন(৩০) ০১ টি মামলা রয়েছে।
আসামীদের ইং- ০২/০৭/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ উজ্জল হোসেন(৩০), পিতাঃ মোঃ আবুল কাশেম, মাতাঃ জাহানারা বেগম, সাং- গোগা গাজীপাড়া, থানাঃ শার্শা, জেলাঃ যশোর
২। মোঃ আনারুল ইসলাম(৩২), পিতাঃ মোঃ কাশেম আলী, মাতাঃ নিসারুন খাতুন, সাং- হরিশচন্দনপুর পূর্ব পাড়া, গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর
৩। মোঃ তোফাজ্জেল হোসেন(৩০), পিতাঃ মোঃ গোলাম মোস্তফা, মাতাঃ মোসাঃ সালেহা খাতুন, সাং- হরিশচন্দনপুর পূর্ব পাড়া, গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর
উদ্ধারঃ
০১। ০১(এক) সেট বিজিবির সরকারী পোষাক
০২। ০২(দুই) টি ষ্টিলের তৈরী হাতকড়া
০৩। ০২(দুই) টি কালো রং এর ওয়ারলেস সেট
০৪। ০১(এক) টি ষ্টিলের চাইনিজ কুড়াল
০৫। ০২(এক) টি ষ্টিলের কাটারি
০৬। ০১(এক) টি লোহা কাটার (গেন্ডার মেশিন)
০৭। ০১(এক) টি তালা কাটার মেশিন
০৮। ০১(এক) টি লাল রং হেকচো ব্লেড
০৯। ০১(এক) টি তালা কাটার
১০। ০১(এক) টি নোস প্লাস।