শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগ।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা, আলাদা কমিশন গঠন করেন ১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনায় জড়িত দোষী মৃত ব্যক্তিদের মরণোত্তর বিচার দাবি করেন।