প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত নুপুরকে শ্বাসরোধ করে চোখ উপরে হত্যা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দুবাই প্রবাসী মোজ্জামেল ব্যাপারীর স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। পরে রাতে বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের এক বাগানে স্থানীয়রা নুপুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে