ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()

জামালপুরের বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এমরান হোসেন জামালপুর প্রতিনিধিঃজামালপুরের বকশীগঞ্জে রিপন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে ধানুয়া কামালপুর স্থল বন্দরের একটি ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া কামালপুর মির্ধা পাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে এলাকাবসীরা ধানুয়া কামালপুর স্থল বন্দরের মাখন মিয়ার একটি ঘরে ধর্ণার সাথে গামছা দিয়ে গলায় পেচানো রিপন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় । থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা । এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।


     এই বিভাগের আরো খবর