ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর

চট্রগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। গভীর রাতে ঝুমঝুমপুর এলাকার একটি চেকপোস্টে ডেভিড ইমনসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে যৌথভাবে অংশ নেয় যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা।বিকেল ৩টার দিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, গতরাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগী- আলিস তমাল, শাফায়াত ও শামীমকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অন্যদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

।উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম মহানগরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে ফোন করার সময় ডেভিড ইমন নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, ‘আমি কে, তা পুলিশের কাছ থেকেই জেনে নিন।’ ওই ঘটনার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়।


     এই বিভাগের আরো খবর