ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে জনতার ঢল

ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কোমরপুর চৌরাস্তায় বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে কোমরপুর চারমাথা উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় কর্মী সমাবেশ জনসমাবেশে পরিণত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার, ও মোস্তাফিজুর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তৌকির হাসান রচি, বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ. হালিম সরকার লিটন, বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ফরহাদ আকন্দ, যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক বাবুল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু জাফর, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাফসানজানি সর্ণব, বাংলাদেশ তাঁতী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ডাক্তার মমিন শেখ রুবেল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম, সভাপতিত্ব করেন দরবস্ত ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শিহাব রহমান রঞ্জন।


     এই বিভাগের আরো খবর