ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা বাদিয়াখালি তে (নিযাচা) ফাউন্ডেশন এর উদ্যোগে মানব বন্ধন পালিত হয়েছে।
৩০ আগস্ট রবিবার নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে এবং পুরাতন বাদিয়াখালির আলাই নদীর উপর বেইলী সেতুটি ঝুকিপূর্ণ হওয়ায় নতুন ব্রীজ নির্মাণের দাবীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়েছে।
নিযাচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন………….. নিযাচা’র মহাসচিব এ.কে.এম সালাহউদ্দিন কাসেম,
মো:নুরুল ইসলাম ,যুগ্নমহাসচিব, মোসারফ হোসেন মিঠু,ভাইস চেয়ারম্যান।মাসুদুর রহমান মাসুদ,বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সম্পাদক মো:সামসুর রহমান,ইমন
মাহমুদ,মো:ফেরদৌস ,মো:রায়হান মিয়া, প্রতিম,আব্দুর রশিদ,রায়হান মিয়া, নয়ন মিয়া,সাজেদুর আলম সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলার ফুলছড়ি-সাঘাটা ও সদর উপজেলার প্রবেশদ্বার বাদিয়াখালী বাজারে ১৯৫৪ সালে আলাই নদীর উপর নির্মিত কংক্রিটের সেতুটি ২০০৭ সালের বন্যায় পাটাতন ধ্বংসের করাণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর পর আবারও ২০১০ সালে আবারও সেতুর উত্তরাংশ পাটাতন ধ্বংসে গেলে প্রায় একমাস জেলা শহরে সাথে ফুলছড়ি-সাঘাটা ও সদরের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এরপর গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ বিধ্বস্ত সেতুটির ওপর একটি বেইলি সেতু স্থাপন করে দেয়। দীর্ঘদিন যাবত চলার পর এবং ওভারলোডে গাাড়ি পারাপার হলেও দেখার কেউ নাই।
স্বল্প প্রসারণের বেইলি সেতুটির এক পাশে বড় কোন যানবাহন পারাপার হলে অন্যপাশে লম্বা লাইন দাঁড়িয়ে থাকে। সম্মিলিত বিবেচনায় সেতুটি অনেক ঝুকিপূর্ণ। যে কোন মুহুর্তে বড় কোন দুর্ঘটনা হওয়া সম্ভাবনা থেকে যায়।
তাই অতিবিলম্বে সেতুটি নির্মাণের আশুদাবি জানিয়েছেন বক্তারা।
উক্ত মানববন্ধনে নিযাচা’র সকল নেতৃবৃন্দসহ আইনজীবী,শিক্ষক,রাজনীতিবিদ ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।