ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

কুষ্টিয়ায় ফেন্সিডিল,ইয়াবা, গাঁজা ও ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল,ইয়াবা, গাঁজা ও ভারতীয় মদসহ মোঃ সিদ্দিক আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব । বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার নতুন চিলমারী সাতের মোড় এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত সিদ্দিক আলম নতুন চিলমারী সাতের মোড় এলাকার মজিদ শিকদারের ছেলে ।র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার দৌলতপুর উপজেলার নতুন চিলমারী সাতের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় ১৫ বোতল ফেনসিডিল, ১০০ পিচ ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১১ বোতল ভারতীয় মদসহ উপজেলার নতুন চিলমারী সাতের মোড় এলাকার মজিদ শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী সিদ্দিক আলম’কে আটক করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় এবং থানায় সোপর্দ করা হয়।


     এই বিভাগের আরো খবর