মোঃ রিপন ইসলাম bbccrimenews”:-পিসিআর ল্যাবে আজ ০৩ জুলাই ২০২০ মোট ২৬৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৩৭, চুয়াডাঙ্গা ৩০, ঝিনাইদহ ৫৭, মেহেরপুর ২৫, নড়াইল ১৮, মাগুরা ২) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ২৭ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলার ২ জন ও ভেড়ামারা উপজেলায় ২ জন মোট ৩৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।নড়াইল জেলায় ৫ জন, চুয়াডাঙ্গা জেলায় ২ জন, মেহেরপুর জেলায় ৪ জন ও ঝিনাইদহ জেলায় ১৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ ও মেহেরপুর জেলার ১ জন মোট ৩ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৭ জনের ঠিকানা বারখাদা ১ জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, হাউজিং সি ব্লক ১ জন, চৌড়হাস ১ জন, হরিশংকরপুর ২ জন, আড়ুয়াপাড়া ৮ জন, পিটিআই রোড ১ জন, মিলপাড়া ১ জন, আলমপুর ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ৪ জন, হাতিয়া আবদালপুর ১ জন, জগতি ১ জন, ঝাউদিয়া ২ জন, পুলিশ লাইন ১ জন।ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা গোলাপনগর ১ জন, জামালপুর ১ জন।দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা তারাগুনিয়া ১ জন, মহেশকুণ্ডি ১ জন।কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা কুণ্ডপাড়া ১ জন, ইলঙ্গি ২ জন, সদকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন।ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।