bbccrimenews:-কুষ্টিয়ার খোকসায় সামাজিক দূরত্ব না মানায় কনের বাবা ও বরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের আফজাল হোসেন (কনের পিতা) এবং মেহেদী হাসান (বর)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, সরকারি আদেশ অমান্য এবং সামাজিক দূরত্ব না মেনে বিয়ের আয়োজন করে লোক সমাগম ঘটানোর অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মেয়ের বাবা আফজাল এবং বর মেহেদী হাসানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।