ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

কুষ্টিয়া খোকসা উপজেলায় ঈমাম দম্পতিকে পিটিয়ে গুরুত্বর জখম করলো ৪ বখাটে

bbccrimenews:-কুষ্টিয়া  জেলার মহাসড়কে ঘুড়ি উড়ানো মানা করায় খোকসা উপজেলার কমলাপুর মসজিদের ঈমাম দম্পতিকে গুরুতর ভাবে আহত করল ৪ বখাটে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালী জিলাপী তলা সংলগ্নে।

গুরুতর আহত অবস্থায় ঈমাম দম্পতি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত হাফেজ মো:রফিকুল ইসলাম খোকসা উপজেলার কমলাপুর মসজিদের ইমাম।

আজ শনিবার (২৭ জুন ২০২০) দুপুরে কুমারখালী খয়েরচরা হতে খালাত ভাই শফিকুলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে খোকসায় ফেরার পথে সদকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের ইটের ভাটার সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর ঘুড়ির সূতা মোটরসাইকেল আরোহী ইমাম দম্পতির গায়ে জড়িয়ে গেলে গোলমালে সূত্রপাত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুড়ি ওড়ান বকাটে ৪ যুবক (মুন্নু, চান্নু আশা ও অজ্ঞাত একজন) ইট, বেলচা, লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হাফেজ মো: রফিকুল ইসলাম (৩৮) মাথায় আঘাত করে ও ডান হাত ভেঙ্গে ও তার স্ত্রী পলি আক্তার(৩২) এর বাম হাত ভেঙ্গে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রাখে।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা আহত দু’জনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যানযোগে পাঠিয়ে দেয়। বিকাল ৪টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোকসা জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে হাফেজ মো:রফিকুল এর ছোট ভাই হাফেজ মো: সালাউদ্দিন কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিলো।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনা তদন্তে একজন অফিসার পাঠানো হয়েছে। তিনি আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আসামিদের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের দ্রুতই ধরে বিচারের আওতায় আনা হবে।


     এই বিভাগের আরো খবর