ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()

কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। করোনার ক্রান্তিকালে সারাবিশ্বের মত দৌলতপুর উপজেলাতেও সীমিত পরিসরে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। ইউনেস্কো’র উদ্যোগে ১৯৬৬ খ্রিষ্টাব্দের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ খ্রিষ্টাব্দে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে।


     এই বিভাগের আরো খবর