ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু

bbccrimenews:-করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না … রাজিউন)। তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন ফেনীর প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিক। পর দিন নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।

পরিবার সূত্র জানায়, ২০ জুন রাতে করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।

এর আগে ফেনীর বাসায় চার দিন জ্বর-কাশিতে ভোগেন আকরামুজ্জামান। ১৯ জুন শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকাল ৫টার দিকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই রোববার ভোরে তার মৃত্যু হয়।

অ্যাডভোকেট আকরামুহজ্জামান ছিলেন ফেনীতে রোটারির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন প্রবীণ এ সমাজকর্মী।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আকরামুজ্জামানের মৃত্যুতে ফেনীর আলো পরিবার, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী সদর, ফেনী পৌর শাখা, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভা কমিটি গভীর শোকাহত। সংগঠনগুলোর নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার (শান্তি) মাগফিরাত কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর