ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

কক্সবাজারে সেনা চেকপোস্টে ২৫ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামুর সেনা চেকপোস্টে পৃথক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে রামু-মুরিচ্যা সড়কের রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- বান্দরবান জেলার কালঘাটা গ্রামের মৃত নুর আহমদের ছেলে মোহাম্মদ রফিক (২৭) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরী পাড়ার মো. রফিক উদ্দিনের ছেলে মোহাম্মদ সাহিদ (২০)। রামু সেনানিবাসের সূত্রে জানা যায়, আজ সকালে রামু-মরিচ্যা সড়কে চলাচলকারি যানবাহনগুলো সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমের সময় থামিয়ে প্রতিদিনকার মত তল্লাশি করা হয়। এক পর্যায়ে সকাল ৮টা ১০ মিনিটে মরিচ্যার দিক থেকে আসা একটি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পলিথিন মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। এতে গাড়ি চালক মোহাম্মদ রফিককে আটক করা হয়। একইভাবে সকাল ১১টা ৩৫ মিনিটে মরিচ্যার দিক থেকে আসা অন্য একটি অটোরিকশা থেকে ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ সাহিদ নামের আরেক চালককে আটক করা হয় বলে জানানো হয়।


     এই বিভাগের আরো খবর