ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ()

তেল সরবরাহে বিপিসির নতুন পদক্ষেপ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় চট্টগ্রাম বন্দরে আরেকটি ডিজেলবাহী জাহাজ পৌঁছানোয় জ্বালানিসংকট নিয়ে শঙ্কাও কিছুটা কমেছে। তবে কিছু পাম্পকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বাড়তি টাকায় ট্যাংক ভরে জ্বালানি তেল দেওয়া হচ্ছে।বুধবার (১১ মার্চ) বিপিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগে অকটেন ও পেট্রলের সরবরাহ গড় বিক্রির তুলনায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল। এখন সেই হ্রাসের হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী সরবরাহ ১০ শতাংশ বাড়বে।

বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দ যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করতে বিপণন কম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর