ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে রেকটিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ সকাল ৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজারস্থ, দিপা হোমিও হলে এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শ্রী রতন কুমার দাস (৪০),পিতা মৃত গোপাল চন্দ্র দাস, সাং-ঘুরকা বেলতলা, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানধীন ঘুরকা বেলতলা বাজর, দিপা হোমিও হল এ বিপুল পরিমান রেকটিফাইড স্পিরিট ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট ও ০১ টি মোবাইল, ০১ টি সিমকার্ড ও নগদ ২,০০০/-(দুই হাজার) টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ২৪ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর