ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

রাজশাহীতে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

Oplus_131072

এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিষয়ে অকৃতকার্য হয়ে রাজশাহীর বাগমারায় কারিনা পাল (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ করুণ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কারিনা জানতে পারে তিনি দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কাঙ্ক্ষিত ফল না পেয়ে তিনি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন। রেজাল্ট জানার কিছুক্ষণ পর তিনি মায়ের সঙ্গে কথা বলে নিজ ঘরে চলে যান। পরে অনেক সময় পার হলেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর